Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য বাংলাদেশী মহিলা সহ পাচারকারী আটক

বাংলাদেশী মহিলা সহ পাচারকারী আটক

বাংলাদেশী মহিলা সহ পাচারকারী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর : বাংলাদেশী এক মহিলা সহ এক পাচারকারীকে আটক করল আগরতলা সরকারি রেল পুলিশ থানা। শনিবার সকাল সাড়ে আটটার নাগাদ দুজন আগরতলা রেল স্টেশনে প্রবেশ করার সময় গেটে তাদের আটক করে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশ জানতে পারে তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন মানব পাচারকারী।

দুজনের নাম ইয়াসমিন জাহান ইতা, বাড়ি বাংলাদেশ পাবনা জেলায় এবং সমীরণ উড়িয়া, বাড়ি ধলাই জেলার কমলপুরে। পুলিশকে জানায় খোয়াই জেলার সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে অভিযুক্ত মহিলা। মানব পাচারকারী সমীরন এই মহিলাকে কোন এক উদ্দেশ্য নিয়ে বহিঃরাজ্যে পাচার করার চেষ্টা করেছিল। পুলিশ গোপন সূত্রের খবরে দুজনকে জালে তুলতে সক্ষম হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান