Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম বার্ষিকী উদযাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম বার্ষিকী উদযাপন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্ম বার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর :২৬ সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। রাজধানীর ড্রপ গেট এলাকায় বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রাণী সরকার, রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

 পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বক্তব্য রেখে বলেন, শিক্ষা ক্ষেত্রে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে। সমাজ থেকে পুরোপুরিভাবে বাল্যবিবাহ মুছে দিতে হবে। পাশাপাশি মহিলাদের উপর নির্যাতন রুখতে হবে। তাহলেই বিদ্যাসাগরের জন্মতিথির অনুষ্ঠান সার্থক হবে। তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের বিদ্যাসাগর সম্পর্কে অনেক বেশি অবগত করতে হবে।

তাহলেই সমাজ পরিবর্তন হবে। সুষ্ঠু সমাজ গড়ে উঠবে বলে জানান জিলা সভাধিপতি। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। অপরদিকে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে শিক্ষা বাঁচাও দিবস হিসাবে দিনটি উদযাপন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha