Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমহকুমা শাসকের অভাব্য আচরণে অসুস্থ হয়ে পড়লেন আমবাসা পুর পরিষদের কর্মী, প্রতিবাদে...

মহকুমা শাসকের অভাব্য আচরণে অসুস্থ হয়ে পড়লেন আমবাসা পুর পরিষদের কর্মী, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ আমজনতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ সেপ্টেম্বর : আমবাসা মহকুমা শাসকের ব্যবহারে অতিষ্ঠ আমবাসা পুর পরিষদ ও আমবাসা মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা। এবার আমবাসা মহকুমা শাসক রিংকু রিয়াং -এর ব্যবহারে ও গালিগালাজ শুনে অসুস্থ হয়ে পড়ে আমবাসা পুর পরিষদের কর্মী কৃপাময় দেব। অসুস্থ হয়ে মিনি স্টোকে আক্রান্ত হয় তিনি। অভিযোগ আমবাসা মহকুমা শাসক রিংকু রিয়াং আমবাসায় যোগদান করার পর থেকে একের পর এক অভিযোগ আসছে উনার বিরুদ্ধে।

আমবাসা মহকুমা শাসক অফিসের কর্মী সহ পুর পরিষদের কর্মীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ে মহাকুমা শাসকের বাজে ব্যবহার ও গালিগালাজে। তার মধ্যে বৃহস্পতিবার দুপুরে কৃপাময় দেব নামে এক কর্মীকে দুর ব্যবহার সহ অশ্লীন ভাষায় গালিগালাজ করে। সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে তিনি। যার ফলে পুর পরিষদের সকল কর্মী প্রতিবাদ জানায়। অসুস্থ অবস্থায় উনাকে নিয়ে যাওয়া হয় আমবাসা প্রাথমিক হাসপাতালে, সেখান থেকে অবস্থা বেগতিক দেখে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। সঙ্গে ছুটে যান আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সুত্রধর।

এ বিষয়ে কাউন্সিলর উত্তম অধিকারী বলেন যেদিন থেকে তিনি যোগদান করেছেন, সেই দিন থেকেই দুঃব্যবহার করছেন। আরো অভিযোগ, আসন্ন দুর্গাপূজার মধ্যে মহাকুমার শাসক কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। তিনি সাইট ভিজিট ছাড়া কাজে হাত লাগাতে চাইছেন না। যার ফলে পুজো মণ্ডপ গুলি সামনে আবর্জনা এবং জল জমে অত্যন্ত নোংরা হয়ে আছে। এবং রাস্তায় লাইট লাগাতে বাধা দিচ্ছেন তিনি। রাস্তার বাইরে লাইট লাগাতে হবে বলে নির্দেশ দিয়েছেন। যা সনাতন ধর্মের অন্যতম উৎসবে বাধা হয়ে দাঁড়িয়েছেন মহকুমা শাসক। প্রতিনিয়ত কাউন্সিলর সহ পৌর পরিষদের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন। এ বিষয়ে মহাকুমার শাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কৃপাময় দেবকে নোটিশ সংগ্রহ করার জন্য বলা হয়েছিল। এর স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশ সংগ্রহ করতে পারেননি। পরবর্তী সময় অন্য এক কর্মীকে দিয়ে এই কাজ করানো হয়েছে। কিন্তু কোনরকম দুর্ব্যবহার করা হয়নি কৃপাময় দেবের সাথে। কৃপাময় দেবের অবসরে যাওয়ার সময় হয়েছে। তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ। যার কারণে বৃহস্পতিবার আবারো অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তী সময়ে এই খবরটি আশেপাশে লোকজনদের মধ্যে ছড়িয়ে পড়তে মহকুমা শাসকের প্রতি ক্ষোভ বাড়তে থাকে। তারপর রাস্তায় নামে মানুষ। মহকুমা শাসক কার্যালয়ের সামনেই জাতীয় সড়ক অবরোধ করে বসে এলাকাবাসী। তীব্র প্রতিবাদ জানায় এ দিনের ঘটনার। খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। কিন্তু বিধায়কের কোনরকম আশ্বাস মানতে চাননি এলাকাবাসী। শেষ পর্যন্ত সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট মহেন্দ্র কামবে চাকমা ঘটনাস্থলে আসতে বাধ্য হন। তিনি আশ্বাস দেন আগামী দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান করবেন। তারপর অবরোধ প্রত্যাহার করে আমজনতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য