Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য শিশুকন্যাকে যৌন হেনস্থা করল দাদু

শিশুকন্যাকে যৌন হেনস্থা করল দাদু

শিশুকন্যাকে যৌন হেনস্থা করল দাদু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : দাদুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল শিশু কন্যা। ঘটনা কৈলাসহর ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ কালিপুর এলাকায়। অভিযুক্ত দাদুকে গ্রেফতার করেছে কৈলাসহর থানার পুলিশ।

 শিশু কন্যাটি কেঁদে জানান, সে ঘুমিয়ে থাকার সময় তার দাদু ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে পাশবিক লালসা মিটিয়েছে। পরবর্তী সময় শিশুকন্যাটি তার মা-বাবাকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে অভিযুক্ত দাদুকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত করছে কৈলাসহর থানার পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান