বাড়িরাজ্যবিকাশ ত্রিপুরায় অস্তিত্ব হারাচ্ছে ফটিকরায় বিদ্যুৎ নিগম অফিস

বিকাশ ত্রিপুরায় অস্তিত্ব হারাচ্ছে ফটিকরায় বিদ্যুৎ নিগম অফিস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর : বিকাশ ত্রিপুরায় একচালা ঘর থেকেও খারাপ অবস্থা মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের বিদ্যুৎ নিগম অফিসের। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ বর্ষণ করলেন ফটিক রায় বিদ্যুৎ নিগমের এক ডি.আর.ডব্লিউ কর্মী। এই মহিলা কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, ফটিকরায় বিদ্যুৎ নিগমের অবস্থা অত্যন্ত বেহাল। দীর্ঘদিন ধরে চরম উদাসীনতা দেখিয়ে চলেছে সরকার।

এই বিদ্যুৎ অফিসে প্রাকৃতিক কাজ করার ব্যবস্থা নেই, বিদ্যুৎ নিগম অফিসের তালা নেই, কর্মী সংখ্যা অত্যন্ত কম। মাত্র তিনজন নিয়মিত কর্মী, একজন ডি.আর.ডব্লিউ কর্মী সহ চারজন ক্যাজুয়াল কর্মী দিয়ে চলছে বিদ্যুৎ নিগম অফিস। তিনি আরো জানিয়েছেন এখন পর্যন্ত বহুবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এসডিও-র কাছে গেছেন। পরিতাপের বিষয় এখন পর্যন্ত কোনো রকম সাড়া পান নি। তারা এখন বুঝে পাচ্ছে না কার কাছে গেলে এই সমস্যার সমাধান হবে। আরো লজ্জার বিষয় হলো মন্ত্রী পর্যন্ত সরেজমিনে দেখে এসেছেন।

অথচ কোন কিছু করেননি। নিরুপায় তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মহিলা কর্মী সহ অন্যান্য কর্মীরা। উল্লেখ্য, দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বিদ্যুৎ নিয়ে গর্ব করলেও বাস্তবে দপ্তরের অফিসের অবস্থায় অত্যন্ত করুন। কর্মীরাই কাজ করার জন্য উৎসাহ হারাচ্ছে। সেটাই প্রমাণ হলো আবারও। তবে প্রতিদিন সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ঘটা করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে বিদ্যুৎ নিগম। আর দপ্তরের অফিসের অবস্থা যে কতটা অস্তিত্বহীন হয়ে পড়ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য