বাড়িরাজ্যলোকসমাগম নির্ধারণ করে দিলেন মেয়র

লোকসমাগম নির্ধারণ করে দিলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ সেপ্টেম্বর :১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনটি কেন্দ্র করে ১৭ ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে লোক সমাগম হবে কিনা সেটা নিয়ে চিন্তিত সরকার এবং শাসক শিবির। তাই মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে এক আলোচনা সভার আয়োজন করা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।

 এই উপলক্ষে বুধবার মূল অনুষ্ঠানটি হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে। এদিন সেবাই স্বচ্ছতা যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে যেতে আগরতলা পুর নিগমের সমস্ত আধিকারিক, কর্পুরেটর সহ সাধারণ মানুষ উপস্থিত থাকেন তার জন্য আজকের এই বৈঠক বলে জানান তিনি। পাশাপাশি এদিন সাফাই কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হবে সাফাই কর্মীদের। অপর অনুষ্ঠানটি হল সুস্থ নারী সশক্ত পরিবার। এই অনুষ্ঠানও যাতে তারা উপস্থিত থাকেন তার জন্য আহ্বান করা হয়েছে। সেই উদ্দেশ্যে আজকের আলোচনা সভা বলে জানান মেয়র। আরো জানা যায়, এই বৈঠক থেকে প্রত্যেক কর্পোরেটরদের নির্দেশ দেওয়া হয় কতজন করে সরকারি অনুষ্ঠানে লোকসমাগম প্রতি ওয়ার্ড থেকে করতে হবে। এক প্রকার ভাবে ছিনতাই রয়েছে সরকার এবং দল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য