Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য ৫ দফা দাবিতে তিপ্রা ছাত্র সংগঠনের গনধর্ণা

৫ দফা দাবিতে তিপ্রা ছাত্র সংগঠনের গনধর্ণা

৫ দফা দাবিতে তিপ্রা ছাত্র সংগঠনের গনধর্ণা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ আগস্ট : টি টি এ ডি সি-র প্রধান কার্যালয় খুমুলুঙ- এ মেডিক্যাল কলেজ, বিশ্ব বিদ্যালয়, কারিগরি মহাবিদ্যালয় স্থাপন করা, রাজ্যের দুর্গম এলাকা থেকে আস্ফা প্রত্যাহার করা, সি এ এ- পুনর বিবেচনা করা সহ ৫ দফা দাবিতে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন এবং নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের যৌথভাবে বুধবার রাজধানীর উত্তর গেইট এলাকায় তিন ঘণ্টার গনধর্না সংগঠিত করে।

তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি বিশু কুমার দেববর্মা জানান, রাজ্যের দুর্গম এলাকায় শিক্ষা পরিকাঠামো উন্নয়নের দাবিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। সরকার যাতে দ্রুত এই দাবিগুলি পূরণ করে তার জন্য আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha