বাড়িরাজ্যহ্যাপিয়েস্ট আওয়ার নাইট ক্লাব নয়! সরকার রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স দিয়েছে :...

হ্যাপিয়েস্ট আওয়ার নাইট ক্লাব নয়! সরকার রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স দিয়েছে : প্রণজিৎ সিংহ রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ সেপ্টেম্বর : সরকার সমস্ত নিয়ম কানুন মেনেই রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স প্রদান করেছে। নাইট ক্লাবের জন্য অনুমতি বর্তমান সরকার দেয়নি। এটা কিছু কিছু সংবাদ মাধ্যমে ভুল হচ্ছে বলে অভিমত ব্যক্ত করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নাইট ক্লাব প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি আরো বলেন, রাজ্যে নাইট ক্লাব কোন শব্দ নেই। তিনি বলেন, নাইট ক্লাবের ক্ষেত্রে নিয়ম রয়েছে বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে কোন নাইট ক্লাব স্থাপন করা যায় না।

অথচ বারের ক্ষেত্রে এমন কোন নিয়ম নেই। তারপরও হ্যাপিয়েস্ট আওয়ার শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল থেকে ১০০ মিটার দূরেই রয়েছে। সুতরাং, সরকার এবং জেলা শাসক থেকে দেওয়া লাইসেন্স কোনোভাবেই আইন লঙ্ঘন করেনি বলে জানান মন্ত্রী। তবে রোজভ্যালির আমানতকারীদের বিল্ডিং -এর মধ্যে এই নাইট ক্লাব রয়েছে কিনা সেটা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের বিষয়। কোন জায়গায় নিয়ম বহির্ভূত কাজ হয়েছে কিনা সেটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য