স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ সেপ্টেম্বর : আগরতলা পুর নিগমের ৪৯ নং ওয়ার্ডের অন্তর্গত আমতলি বৈষ্ণব টিলা এলাকায় নির্মীয়মাণ কমিউনিটি হলের কাজ সরজমিনে ঘুরে দেখলেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর সহ পুর নিগমের আধিকারিকরা।
নির্মীয়মাণ কমিউনিটি হল সরজমিনে ঘুরে দেখার পর মেয়র দীপক মজুমদার বলেন এই কমিউনিটি হলটির নির্মাণ কাজ ৭ থেকে ৮ বছর পূর্বে শুরু হয়েছিল। মাঝে সমস্যার কারনে প্রায় ৬ বছর নির্মাণ কাজ বন্ধ ছিল। বর্তমান আগরতলা পুর নিগম দায়িত্ব গ্রহণের পর নির্মীয়মাণ কমিউনিটি হলটির নির্মাণ কাজ শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়। নির্মাণ কাজ বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। সহসাই বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা হবে। এই কমিউনিটি হলের নির্মাণ কাজ শেষ করতে প্রায় ৩ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

