Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরাবার শিল্প বাঁচাতে রাবার উৎপাদক সমিতির বিক্ষোভ মিছিল 

রাবার শিল্প বাঁচাতে রাবার উৎপাদক সমিতির বিক্ষোভ মিছিল 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ সেপ্টেম্বর :রাজ্যে রাবার শিল্প বাঁচাতে বুধবার রাবার উৎপাদক সমিতির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। এদিন রাবার চাষিদের ২১ দফা দাবিতে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি এবং সারা ভারত কৃষক সভা যৌথভাবে মুখ্য সচিবের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়। আগরতলা মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে মিছিল শুরু করা হয়।

ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে মিছিল শেষে এক সভা করে দাবিগুলো সরকারের দৃষ্টি আকর্ষণীয় করার পাশাপাশি জনগণের দৃষ্টি আকর্ষণ করা হয়।তাদের দাবি মূলত রাবারকে কৃষি ফসল হিসাবে গণ্য করা, স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কৃষিপন্যের লাভজনক সহায়ক মূল্য ঘোষনা করা, অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি ৩০০ টাকা ঘোষনা করা।রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে রাবার ক্রয় করার ব্যবস্থা করার দাবি করা হয়। সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান, ত্রিপুরায় রাবার চাষে চরম সংকট সৃষ্টি হয়েছে। নতুন করে কোন বাগান সম্প্রসারণ নেই। দিন দিন রাবারে দাম এবং বাজার দর কমে গেছে এবং বর্তমানে রাবার গাছে রোগ দেখা দিয়েছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য