Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য পুরনো সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করল শ্রমিকরা

পুরনো সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করল শ্রমিকরা

পুরনো সংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে সতর্ক করল শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর :বর্তমান বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক ভাবে বাড়ছে। শ্রমিকদের বর্তমান সময়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই শ্রমিকদের ন্যূনতম ৬৫০ টাকা মজুরি প্রদান করা সহ শ্রমিক স্বার্থে ৮ দফা দাবিতে মঙ্গলবার ভারতীয় জনতা মজদুর সংঘ ডেপুটেশন প্রদান করল। এদিন ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট এন্ড প্লেন্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের কাছে তাদের দারি সনদ তুলে দেয়।

 পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, তাদের টি এফ ডি পি সি -র দিকে যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নজর দেন। কারণ রাজ্যের রাবার বাগান গুলি বিভিন্নভাবে দুষ্কৃতিকারীরা দখল করে আছে। এছাড়াও বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি বর্তমানে রাবার শিল্পকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। তাই এ বিষয়গুলোর দিকে যাতে মুখ্যমন্ত্রী নজর দিয়ে শিল্পটা বাঁচান। তারা আরো জানান, দীর্ঘ ৩৫ বছর যে সংস্কৃতি টি এফ ডি পি সি -র কাজকর্মে ছিল সেটা বর্তমানেও রয়ে গেছে।

 বরং কিছু ব্যক্তি নিত্য নতুন পরিকল্পনা নিয়েছেন। যার জন্য শ্রমিকদের অর্ধেক মজুরি টি এফ ডি পি সি -কে প্রদান করতে হয়। মঙ্গলবার সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে এ কথা জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সভাপতি বাপন দত্ত। উল্লেখ্য এদিন ডেপুটেশনের আগে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল। বিক্ষোভ দেখায় শ্রমিকরা। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha