স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর : মঙ্গলবার মুক্তধারা অডিটরিয়ামে এক দেশ এক নির্বাচন নিয়ে এক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এই ছাত্র সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চা সভাপতি সুশান্ত দেব। তিনি বলেন আজকে ছাত্রছাত্রীদের নিয়ে এক দেশ এক নির্বাচন নিয়ে শীর্ষক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এই সম্মেলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এক দেশ এক নির্বাচন নিয়ে মতামত সংগ্রহ করা হবে। ভারতবর্ষের জন্য এই নির্বাচন কতটা উপযোগী হবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যুব সমাজ এক দেশ এক নির্বাচনের পক্ষেই রায় দিচ্ছে। আগামী দিন এক দেশ এক নির্বাচন বাস্তবায়ন হবে বলে যুব মোর্চা আশাবাদী। এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, ছাত্র-ছাত্রী এবং যুবক-যুবতীদের এক দেশ এক নির্বাচন সম্পর্কে সচেতন করতে মন্ডল ও জেলা স্তরে এই কর্মসূচি সংঘটিত করা হবে।

