Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য নাইট ক্লাবের ফটকে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়

নাইট ক্লাবের ফটকে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়

নাইট ক্লাবের ফটকে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ সেপ্টেম্বর :   মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন নয়া নাইট ক্লাবের ফটকে দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হয় এ.আই.এম.এস.এস, এ.আই.ডি.ওয়াই.ও, এ.আই.ডি.এস.ও।

 এদিন তারা বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ তুলেআগরতলার প্রানকেন্দ্রে যেখানে ৫০০ মিটারের মধ্যে ঐতিহ্যমন্ডিত মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, মহিলা মহাবিদ্যালয়, ধর্মীয় উপাসনালয় এবং ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন, সুকান্ত একাডেমী সেখানে গড়ে উঠেছে এই নাইট ক্লাব। তাও সরকারি অফিসের উপরতলায় খোলা হয়েছে নাইট ক্লাব।

এক তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করা হচ্ছে অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করার জন্য।বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এ.আই.ডি.ওয়াই.ও -এর রাজ্য সভাপতি ভবতোষ দে। তিনি বলেন- রাজ্যে এমনিতেই যে হারে মদ ও মাদকদ্রব্যের প্রসার  চলছে তাতে ছাত্র যুবসমাজ আজ অধঃপতিত হচ্ছে। গ্রাম পাহাড় সর্বত্র মদ গাজা কৌটার মতো নেশা সামগ্রীতে ছড়িয়ে পরেছে। এই নেশার কবল থেকে ছোটছোট ছেলেমেয়েরা এমনকি মহিলারাও রেহাই পাচ্ছে না। সরকার একদিকে নেশামুক্ত রাজ্য গড়ে তোলার ঢাকঢোল পেটাচ্ছে। অপরদিকে ঢালাও হারে মদের লাইসেন্স, দোকান খোলার অনুমতি দিচ্ছে। শিক্ষকের অভাবে, শিক্ষাপ্রতিষ্ঠান ধংস হচ্ছে, মূল্যবৃদ্ধিতে সাধারণ জীবন জেরবার হয়ে যাচ্ছে, কর্মসংস্থানের কোন সুযোগ নেই। এই রকম অসহনীয় পরিস্থিতি দূর করতে সরকার  ইতিবাচক পদক্ষেপ গ্রহন না করে , নাইটক্লাব খুলে দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ বলে দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha