স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ সেপ্টেম্বর : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ২১ সেপ্টেম্বর প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সকাল ৬ টা সময় উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে নব যুবা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ম্যারাথন নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব।
তিনি বলেন সারা দেশে ১০০ টি শহরে এই রেলির আয়োজন করা হয়েছে, যার মধ্যে প্রায় ১০ লক্ষ্য মানুষ অংশগ্রহণ করবে। রাজ্যেও এই রেলিতে ১০ হাজার লোক অংশগ্রহণ করবে বলে আশাব্যাক্ত করেন। রেলিটি উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে সার্কেট হাউস গান্ধী মূর্তির সামনে শেষ হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, সাধারণ সম্পাদক শম্ভু লাল চাকমা, রাজ্য প্রবক্তা অম্লান চক্রবর্তী, যুব মোর্চার স্পোর্টস সেলের ইনচার্জ প্রদীপ দেবনাথ।

