Thursday, February 5, 2026
বাড়িরাজ্যউন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান কৃষকদের : মন্ত্রী রতন লাল নাথ

উন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান কৃষকদের : মন্ত্রী রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : মোহনপুরের ফটিকছড়া চা-বাগানের জমিতে রোপণ করা হল ওয়েল প্লাম গাছের চারা। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মন্ত্রী রতন লাল নাথ ওয়েল প্লাম গাছের চারা রোপণ করেন।

 ফটিকছড়া চা-বাগানের প্রায় তিন হেক্টর জায়গায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় গড়ে উঠবে ওয়েল প্লাম গাছের বাগান। এইদিনের অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিতি ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ বিভাগের অধিকর্তা দীপক দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, জেলা পরিষদের সদস্য জয়লাল দাস, ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত্রা দেবনাথ সহ অন্যান্যরা।

এইদিন মন্ত্রী রতন লাল নাথ নিজ হাতে ওয়েল প্লাম গাছের চারা রোপণ করেন। এইদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, প্রধানমন্ত্রী সকলের প্রতি আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে কৃষকদের। রাজ্যের আয়ের মধ্যে সবচেয়ে বেশি আসে কৃষি ক্ষেত্র থেকে। তাই রাজ্য সরকার কৃষি, মৎস্য, পশু পালন ও পর্যটনের উপর গুরুত্ব দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য