Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় : মুখ্যমন্ত্রী

বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় : মুখ্যমন্ত্রী

বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : আজ গোমতী জেলার বাগমার কিল্লা বাজারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত মোট ২০০ পরিবারভুক্ত ৬১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার  উপস্থিতিতে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষ বুঝে গেছেন যে বিজেপি ছাড়া রাজ্য ও দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।তিনি বলেন, সিপিএম-কংগ্রেসের ৩৫ বছরের শাসনে হত্যা, সন্ত্রাস ও হিংসার রাজনীতি চলেছিল। কিন্তু বিজেপি পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।

 মুখ্যমন্ত্রী  আরও উল্লেখ করেন, সিপিএম ও কংগ্রেসের আমলে জনজাতি সম্প্রদায়কে কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হতো।অনুষ্ঠানে বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং মণ্ডল সভাপতি অমর জমাতিয়াও উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha