Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ৫০ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন

গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ৫০ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন

গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ৫০ বছর পদার্পণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : আগামী ৯ সেপ্টেম্বর আগরতলা স্থিত গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ৫০ বছরে পদার্পণ করতে চলেছে। কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে হাতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন কলেজের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে তিনি জানান আগরতলাস্থিত গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট-এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বর্ষ ব্যাপী কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সেমিনার, প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর প্রাথমিক ভাবে কলেজ চত্বরে শুরু হবে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠানের সুচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী, সচিব ও অধিকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছারাও ৫ দিন ব্যাপী অনুষ্ঠানে ফটো প্রদর্শন ও আর্ট ফেস্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান আগরতলাস্থিত গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান