Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপাথর বোঝাই ট্রিপার ও অটো সহ ভেঙে পড়ল লোহার ব্রীজ

পাথর বোঝাই ট্রিপার ও অটো সহ ভেঙে পড়ল লোহার ব্রীজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ সেপ্টেম্বর : মঙ্গলবার দুপুরে গোবিন্দপুর থেকে কিনাইচর যাবার পথে লক্ষ্মীছড়ার উপর অবস্থিত লোহার ব্রিজ পাথর বোঝাই ট্রিপার ও একটি ইলেকট্রিক অটো সহ ভেঙে পড়ে চরম বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এই সেতুটি ভেঙে পড়ায় কিনাইচরের প্রায় এক হাজার পরিবার সম্পূর্ণভাবে শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘটনায় চালক সহ দুই মহিলা আহত হয়েছেন।

ব্রিজ ভাঙার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৫৩-নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। সাথে ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। ক্ষতিগ্রস্ত সেতু ঘুরে দেখার পর তারা পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভের কাছে ছুটে যান এবং অতিসত্বর নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান। ক্ষোভ উগড়ে দিয়ে বিরজিৎ সিনহা বলেন, ২০০৮ সালে তৈরি হওয়া এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল পূর্ত দপ্তর, কিন্তু দীর্ঘদিন ধরে উদাসীনতায় কোনো ধরনের সংস্কার কাজ হয়নি।

 সেই অবহেলার ফলেই আজ এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারত। পূর্ত দপ্তরের গাফিলতিই এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী। তিনি আরও জানান, এলাকার মানুষ এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। অবিলম্বে বিকল্প সেতু নির্মাণের ব্যবস্থা না করলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। এদিকে ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক ও পুর পরিষদের চেয়ারপার্সন। তবে স্থানীয়দের দাবি শুধু পরিদর্শন নয়, এখন দরকার দ্রুত বাস্তব পদক্ষেপ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য