Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য বার্মিজ সিগারেট উদ্ধার

বার্মিজ সিগারেট উদ্ধার

বার্মিজ সিগারেট উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : বৃহস্পতিবার সাত সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে। জানা যায় এইদিন সকালে আনন্দবাজার নাকা হয়ে একটি মালবাহী বলেরো গাড়ি যাওয়ার সময় পুলিশ সন্দেহ জনক গাড়িটিকে আটক করে।

গাড়িটিতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় মোট ১২৯ কার্টুন বার্মিজ সিগারেট। পুলিশ বার্মিজ সিগারেট বোঝাই গাড়ি আটক করলেও কাউকে আটক করতে পারে নি। উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পুলিশ বার্মিজ সিগারেট বোঝাই গাড়িটিকে আটক করে। বার্মিজ সিগারেট বোঝাই গাড়িটি কোথা থেকে আসছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান এইদিন বার্মিজ সিগারেট বোঝাই গাড়িটিকে আটক করার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha