বাড়িরাজ্য৩০ আগস্ট আমরা বাঙালির সমাবেশ

৩০ আগস্ট আমরা বাঙালির সমাবেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : ৩০ আগস্ট শনিবার আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার আমরা বাঙালির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আমরা বাঙালির রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল। সাংবাদিক সম্মেলন থেকে তিনি এইদিন সকলের প্রতি বিক্ষোভ সমাবেশে সামিল হওয়ার আহ্বান জানান।

 তিনি আরও জানান বিগত দুই থেকে তিন মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে দেশ জুড়ে বিনা কারনে বাঙালিদের অনুপ্রবেশকারি তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে। প্রায় প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে। বিজেপি শাসিত রাজ্যে এই সকল ঘটনা বেশি ঘটছে। অথচ দেশের সরকার নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। তারই প্রতিবাদে ৩০ আগস্ট রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ওরিয়েন্ট চৌমুহনীতে সভা করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য