বাড়িরাজ্যদুর্ঘটনায় বলি দুই

দুর্ঘটনায় বলি দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট: উদয়পুরের বাগমা ফাঁড়ির নাকা পয়েন্টের ব্যারিগেডের সাথে বাইকের সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। বাগমা ফাঁড়ির অফিসার ইনচার্জ সূর্য মোহন দাস জানান বাগমা ফাঁড়ি থানার সামনে নাকা পয়েন্টের ব্যারিগেড রয়েছে। মঙ্গলবার রাতে বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরগামী দুইটি বাইকের মধ্যে একটি বাইক সজোরে ধাক্কা মারে নাকা পয়েন্টের ব্যারিগেড।

 এতে গুরুতর ভাবে আহত হয় দুইজন। আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর এক জনকে মৃত বলে ঘোষণা করে দেন। অপর জনও পরবর্তী সময় মৃত্যুর কোলে ঢলে পরে। মৃতরা হল অজয় দেবনাথ ও প্রিয়তোষ দেব। উভয়ের বাড়ি বিশালগড়ের গৌতম নগরে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য