বাড়িরাজ্যনিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  জলাশয়ের মধ্যে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার। ঘটনা বুধবার বিকাল তিনটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত মধ্যগণকী গ্রাম পঞ্চায়েতের মহাদেবটিলা এলাকায়। পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে উঠে আসে মৃতদেহটি মহাদেব টিলা এলাকার জনৈক সমীর রঞ্জন দাসের।

 ঘটনার বিবরণে জানা যায়, বুধবার পুকুরের মধ্যে স্নান করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি দেখতে পায় একটি মৃতদেহ পড়ে থাকতে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশেষকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ জানতে পারে সমীর রঞ্জন দাস মঙ্গলবার বিকাল তিনটা থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন গতকাল রাতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পরও সন্ধান পায়নি। অবশেষে মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের পুকুর থেকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য