বাড়িরাজ্যমন্দিরে দুঃসাহসিক চুরি

মন্দিরে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : নিরাপত্তা প্রশ্নের মুখে রাজধানীর অরুন্ধতীনগর থানাধীন বিভিন্ন এলাকা। পুলিশের দুর্বলতাকে সুযোগ করে থানা এলাকায় চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। এবার যে চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা হলো এম বি টিলা এলাকার শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে। চোরের দল শুক্রবার রাতের বেলা হাত সাফাই করেছে।

 শনিবার সকাল বেলা পুরোহিত মন্দিরে প্রবেশ করার পর দেখতে পান সারদা দেবীর স্বর্ণালংকার নেই, প্রণামী বাক্সের তালা ভাঙ্গা এবং সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। তারপর পুরোহিত স্থানীয়দের ডাকাডাকি করেন। তারা এসে দেখতে পায় সত্যিই সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। খবর দেওয়া হয় অরুন্ধতী নগর থানার পুলিশকে। পুলিশ এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু অরুন্ধতী নগর এলাকায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বেড়ে চলেছে। রাতের বেলা থানা এলাকায় পুলিশের কোনরকম টহলদারি নেই। যার কারণে নেশা কারবারি, চোর, ছিনতাইয়ের সাম্রাজ্য তৈরি হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য