বাড়িখেলাবৃহস্পতিবার শুরু কমনওয়েলথ গেমস, ১৭৫ সদস্যের দল নিয়ে গ্লাসগোয় যাচ্ছে ভারত

বৃহস্পতিবার শুরু কমনওয়েলথ গেমস, ১৭৫ সদস্যের দল নিয়ে গ্লাসগোয় যাচ্ছে ভারত

কলকাতা, ২১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার থেকে স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। ভারতের ১৭৫ সদস্যের দল অংশ নিচ্ছে গেমসে। দলে রয়েছেন ১২৬ জন ক্রীড়াবিদ ও ৪৯ জন সাপোর্ট স্টাফ। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা ৮টি।

আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, এবার গেমসে কুস্তি, ব্যাডমিন্টন, হকি এবং ক্রিকেটের মতো ভারতের অন্যতম শক্তিশালী ইভেন্টগুলি থাকছে না। এর ফলে এবারের পদকের লড়াই আগের তুলনায় অনেক কঠিন হবে বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

৮টি খেলায় ভারতের চ্যালেঞ্জ

এবার মূলত ৮টি বিভাগে। এর মধ্যে অ্যাথলেটিক্স, সাঁতার এবং ভারোত্তোলনের মতো ইভেন্টেই ভারতের পদক জয়ের আশা সবচেয়ে বেশি থাকবে।

৩২ সদস্যের অ্যাথলেটিক্স দলে সবচেয়ে বড় নাম অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। যদিও চোটের কারণে তাঁর নাম তালিকায় রাখা হয়েছে শর্তসাপেক্ষে।

এছাড়া স্প্রিন্টার গুরিন্দরবীর সিং, অনিমেষ কুজুর, ডেকাথলিট তেজস্বিন শঙ্কর এবং শটপুটার তাজিন্দরপাল সিং তুরের মতো অ্যাথলিটরা ভারতীয় দলে থাকছেন।

সাঁতারে যে ১১ সদস্যের দল ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছেন ৫ জন সাঁতারু এবং ৬ জন প্যারা-সাঁতারু।

অভিজ্ঞ সাজন প্রকাশ এবং শ্রীহরি নটরাজ থাকছেন ভারতীয় দলে।

ভারোত্তোলনেও শক্তিশালী দল গেমসে পাঠিয়েছে ভারত। মীরাবাই চানু, বিন্দ্যারানি দেবী এবং লাভপ্রীত সিং-এর মতো তারকারা থাকছেন গেমসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য