বাড়িখেলাপ্রয়াত দুইবারের বালঁ দ্যর জয়ী ফুটবলার কেভিন কিগান

প্রয়াত দুইবারের বালঁ দ্যর জয়ী ফুটবলার কেভিন কিগান

লন্ডন, ২১ জুলাই (হি.স.): ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও কোচ কেভিন কিগান আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে সোমবার খবরটি নিশ্চিত করা হয়েছে।

ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের একজন কিগান ক্লাব কেরিয়ারে সেরা সময় কাটিয়েছেন লিভারপুলে। দলটির হয়ে ছয় বছরে তিনটি লিগ ও একটি ইউরোপিয়ান কাপ, দুটি উয়েফা কাপ সহ অনেক শিরোপাজয়ী এই ফরোয়ার্ড আরও খেলেছেন হামবুর্গ, সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডে। হামবুর্গকে বুন্ডেসলিগার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিগান।

বর্ণাঢ্য কেরিয়ারে টানা দুবার (১৯৭৮, ১৯৭৯) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার বালঁ দ্যরও জিতেছেন কিগান। এখনও পর্যন্ত এই পুরস্কার আর কেবল তিন জন ইংলিশ ফুটবলার জিতেছেন।

আন্তর্জাতিক ফুটবলে ৬৩ ম্যাচ খেলে ২১টি গোল করেন কিগান, ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে। পরে ইংল্যান্ড জাতীয় দলকে কোচিংও করান তিনি, ১৯৯৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের অক্টোবর পর্যন্ত।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য