Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু ২৪ জুন, পরের মাসেই অনলাইন পরীক্ষা : বায়ুসেনা

অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু ২৪ জুন, পরের মাসেই অনলাইন পরীক্ষা : বায়ুসেনা

অগ্নিপথ প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু ২৪ জুন, পরের মাসেই অনলাইন পরীক্ষা : বায়ুসেনা


নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ অনেকটাই থেমেছে, চাপা উত্তেজনা অবশ্য এখনও রয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ জুন, শুক্রবার থেকে ভারতীয় বায়ুসেনায় শুরু হচ্ছে অগ্নিপথ নিয়োগ যোজনার জন্য রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন শেষ হবে আগামী মাসের ৫ জুলাই। অনলাইন পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই থেকে।

মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিপথ নিয়োগ যোজনার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২৪ জুন থেকে, রেজিস্ট্রেশন শেষ হবে ৫ জুলাই। অনলাইন পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই থেকে। পরীক্ষার্থীদের বিশদ তথ্যের জন্য http://careerindianairforce.cdac.in-এই ওয়েবসাইটে যেতে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha