Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় মাস্ক না পড়লে এবার উঠতে দেওয়া হবে না বিমানে

মাস্ক না পড়লে এবার উঠতে দেওয়া হবে না বিমানে

মাস্ক না পড়লে এবার উঠতে দেওয়া হবে না বিমানে

কলকাতা,৮ জুন (হি. স.): চলতি বছরের শুরুর দিকে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও ফের রাজ্য জুড়ে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা । করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই বিমানে ওঠার ক্ষেত্রে নয়া নিয়ম । মাস্ক না পড়লে উঠতে দেওয়া হবে না বিমানে ।

করোনা উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রতে । সেখানে গত ২৪ ঘণ্টায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ । এই অবস্থায় বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ জারি করল অসমারিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা । বুধবার বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, যে সব যাত্রী মাস্ক পরতে অস্বীকার করবেন তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়া হতে পারে ।এমনকি বিমানবন্দরে ও বিমানে যাত্রীরা মাস্ক পরছে কিনা তা দেখবে সিআইএসএফ । মাস্ক ছাড়া বিমানে উঠতে দেওয়া হবে না যাত্রীদের ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha