Sunday, November 8, 2026
বাড়ি জাতীয় ২০ জন মহিলা-সহ ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৮৬ মাওবাদীর

২০ জন মহিলা-সহ ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৮৬ মাওবাদীর

২০ জন মহিলা-সহ ছত্তিশগড়ে আত্মসমর্পণ ৮৬ মাওবাদীর

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৫ এপ্রিল : নিরাপত্তাবাহিনীর লাগাতার অভিযানের জেরে কোমর ভেঙে গিয়েছে মাওবাদীদের। মাও-মুক্ত ভারতের লক্ষ্যে অভিযানের ঝাঁজ বাড়তেই আত্মসমর্পণের পথ ধরল মাওবাদীরা। শনিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ৮৬ জন মাওবাদী সদস্য। যাঁদের মধ্যে রয়েছেন ২০ জন মহিলা ক্যাডার। জানা গিয়েছে, এই মাওবাদীরা ছত্তিশগড়ের সুকমা ও বিজাপুর সেক্টরে কর্মকাণ্ড চালাত। আত্মসমর্পণের পর মাওবাদীদের ২৫ হাজার টাকা করে অর্থসাহায্য করা হয়েছে পুলিশের তরফে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha