Saturday, August 1, 2026
বাড়ি জাতীয় ভারতে ১৮৫.২০-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই থাকছে

ভারতে ১৮৫.২০-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই থাকছে

ভারতে ১৮৫.২০-কোটি টিকাকরণ সম্পন্ন, কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই থাকছে



নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): ভারতে ১৮৫.২০-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ৩১৪ জন প্রাপক। ফলে ভারতে ১৮৫.২০-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮৫,২০,৭২,৪৬৯ জনকে টিকা দেওয়া হয়েছে।

ফের কোভিড টেস্ট ৫-লক্ষের নীচেই রয়েছে ভারতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ এপ্রিল সারা দিনে ভারতে ৪,৮২,০৩৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৯,২৫,০৯,৪৫১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৪,৮২,০৩৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৩৩ জন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha