Sunday, November 29, 2026
বাড়ি জাতীয় আসনের অঙ্ক নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ, বিল পেশের আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি

আসনের অঙ্ক নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ, বিল পেশের আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি

আসনের অঙ্ক নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ, বিল পেশের আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকে মোদি

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৯ :  হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে। বিল পাশ করাতে যা শক্তি দরকার, তার চেয়ে অধিক সংখ্যাই রয়েছে। তা সত্ত্বেও আত্মতুষ্টির কোনও জায়গা নেই এনডিএ শিবিরে। সোমবার সংসদের বর্ধিত অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর বাসভবনে মন্ত্রিসভার সদস্য ও সংসদীয় কমিটির সঙ্গে সেরে নিলেন জরুরি বৈঠক। আলোচনা সেরে মোদি নিজেই এক্স হ্যান্ডল পোস্টে জানিয়েছেন, বৈঠক খুব ভালো আর ফলপ্রসূ হয়েছে। জানা গিয়েছে, তিনদিনের বর্ধিত অধিবেশনে বিজেপির সব সাংসদকে উপস্থিত থাকার নির্দেশে হুইপ জারি করেছে শাসকদল।


রবিবার সন্ধ্যায় ৭, লোককল্যাণ মার্গ অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির বাসভবনে পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইনমন্ত্রী কিরেন রিজেজু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য। পৌঁছন সংসদীয় কমিটির সদস্যরাও। ছিলেন বাংলার বেশিরভাগ বিজেপি সাংসদ। এদিন জোড়া বিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি চা-চক্রেও যোগ দেন সকলে। বিশেষ নজর কেড়েছে প্রধানমন্ত্রীর পোশাক। ঘন নীল আর সাদা কুর্তা-পাজামার উপর তুঁতে মোদি-কোট এবং নীল রঙের পশমিনা চাদরে দেখা গেল তাঁকে। বাকিরাও তাঁর সঙ্গে মিলিয়ে নীল থিমের পোশাক পরেছিলেন। বৈঠক ও চা-চক্র সেরে সকলকে নিয়ে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।


আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানো বহুদিনের লক্ষ্য মোদি সরকারের। সংসদে নিজেদের শক্তি বাড়িয়ে সহজে তা পাশ করাতে দীর্ঘদিন কাজ করেছেন তাঁরা। সেই লক্ষ্যে বিরোধীদের বিলের পক্ষে দাঁড় করানোর মতো কঠিন কাজও সহজে করে ফেলেছেন মোদি-শাহরা। নিজের রাজ্যের স্বার্থে আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানিয়েছে বিরোধী ডিএমকে। আর সেটাই শাসক শিবিরের সবচেয়ে বড় তুরুপের তাস এই মুহূর্তে। তা সত্ত্বেও শেষ মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতার অঙ্কটা মিলিয়ে নিতে বিন্দুমাত্র গাফিলতি নেই মোদিদের। রবিবার তাঁর বাসভবনে সান্ধ্য বৈঠকের ছবিতে তার প্রমাণ মিলল। বিল পাশ নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ শিবির যেন চাপমুক্ত হয়ে একটু স্বস্তির হাসি হেসেছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha