Sunday, November 29, 2026
বাড়ি জাতীয় দলিত হয়ে ঘোড়ায় কেন? বরকে টেনে হিঁচড়ে নামাল দুষ্কৃতীরা, বাঁশ-রড নিয়ে বরযাত্রীর উপরেও হামলা!

দলিত হয়ে ঘোড়ায় কেন? বরকে টেনে হিঁচড়ে নামাল দুষ্কৃতীরা, বাঁশ-রড নিয়ে বরযাত্রীর উপরেও হামলা!

দলিত হয়ে ঘোড়ায় কেন? বরকে টেনে হিঁচড়ে নামাল দুষ্কৃতীরা, বাঁশ-রড নিয়ে বরযাত্রীর উপরেও হামলা!

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৯ : আগ্রার একটি দলিত পরিবারের বরযাত্রীর উপর ব্যাপক হামলা! অভিযোগ, ডিজেতে বিআর আম্বেদকরের গান চালানোর পরেই তেড়ে আসে ২০-২৫ জন দুষ্কৃতী। এরপরেই বরযাত্রীর উপর চড়াও হয় তাঁরা। ঘোড়া থেকে হিঁচড়ে নামানো হয় বরকে, লাঠি-লোহার রড নিয়ে চলে এলোপাথারি মারধর। আগ্রার নাগলা বিরভান গ্রামের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।


পরিবারের অভিযোগ, রাত ৯টা নাগাদ প্রতাপপুরা থেকে থেকে বরযাত্রী গ্রামে এসে পৌঁছোয়। সেই সময় বরযাত্রীর ডিজেতে বিআর আম্বেদকরকে সম্মান জানিয়ে গান বাজানো শুরু হয়, আর এখান থেকেই গন্ডোগোলের সূত্রপাত। অভিযোগ, স্থানীয় বেশ কয়েকজন বরযাত্রীর দিকে এগিয়ে এসে গান বন্ধ করতে বলেন। কিন্তু বরযাত্রী সেই গান বন্ধ আপত্তি করাতেই তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ। দলিত হয়ে ঘোড়ায় সওয়ার হয়ে বিয়ের শোভাযাত্রা করার অপরাধে বরকে ঘোড়া থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, লাঠি-লোহার রড নিয়ে বরযাত্রীর উপর ব্যাপক হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের।


এখানেই থামেননি হামলাকারীরা। আম্বেদকরের ছবি ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, বরযাত্রীর উপর হামলার পরেও রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে ঢুকে অত্যাচার চালায় দুষ্কৃতীরা, হেনস্তা করা হয় পরিবারের লোকজনকে। এরপরই পুলিশে অভিযোগ জানায় ওই পরিবার। হামলার ওই দলিত পরিবারের দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, দলিত পরিবারের বেশ কয়েকজনকে খুনের হুমকিও দেন দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। গোটা গ্রামের পরিবেশ থমথমে। জানা গিয়েছে, বরযাত্রীর উপর হামলার ঘটনায় সেদিন রাতে বিয়ের যাবতীয় আয়োজন ভেস্তে যায়, পরের দিন সকালে বিয়ের যাবতীয় নিয়ম সম্পন্ন করে তাঁরা। দলিত পরিবারের উপর এমন আমানবিক অত্যাচারের বিরুদ্ধে সরব রাজনৈতিক মহলও।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha