Sunday, November 29, 2026
বাড়ি খেলা পঞ্চম কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ILS

পঞ্চম কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ILS

পঞ্চম কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ILS

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত পঞ্চম কর্পোরেট টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের খেতাব জিতে নিল ILS। ফাইনাল ম্যাচে ILS ক্রিকেট দল ৪৬ রানে পরাজিত করে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ক্রিকেট দলকে।


প্রথম সেমিফাইনালে ILS ৪৫ রানে পরাজিত করে হেনোসিলেটকে। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ৫ উইকেটে পরাজিত করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে।


ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ILS নির্ধারিত ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ৮৮ রান করেন প্রহর। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয়। ফলে ৪৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ILS।


ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ILS এবং রানার্স আপ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড দলের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।


ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আমতলী স্কুল মাঠে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিস্বর ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, ডাক্তার রণবীর রায় ,৭১ নম্বর সিআরপিফ বাহিনীর সহ আধিকারিক  জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


এ বছর টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি নিজেদের দখলে নেয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ। পাশাপাশি টুর্নামেন্টের সাতটি ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতেও ট্রফি তুলে দেওয়া হয়।


টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ILS-এর জয় দেব। সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান ILS-এর প্রহর দত্ত এবং সেরা ফিল্ডারের পুরস্কার জিতে নেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দলের ক্রিকেটার অভিষেক। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha