নয়াদিল্লি, ১৪ নভেম্বর
(হি.স.):
রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি উত্তর প্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান তাঁর ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন এবং শনিবার,
১৪ নভেম্বর,
২০২৬ থেকেই তাঁর এই পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য,
হরদীপ সিং পুরী ২০১৮ সালে প্রথমবার উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে ২০২০ সালের নভেম্বরে পুনর্নির্বাচিত হন। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি সংসদের উচ্চকক্ষে উত্তর প্রদেশের প্রতিনিধিত্ব করছিলেন। হঠাৎ করে তাঁর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান