Saturday, November 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ দীর্ঘক্ষণ থমকে আমেরিকার বিমান পরিষেবা, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ যাত্রী

দীর্ঘক্ষণ থমকে আমেরিকার বিমান পরিষেবা, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ যাত্রী

দীর্ঘক্ষণ থমকে আমেরিকার বিমান পরিষেবা, চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ যাত্রী



ওয়াশিংটন, ১৪ নভেম্বর (হি.স.): মাইক্রোসফটের প্রযুক্তিগত পরিষেবা ব্যাহত হওয়ার পর এবার বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল আমেরিকার বিমান পরিষেবা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি নির্দেশিকায় দেশজুড়ে সমস্ত ফ্লাইট 'গ্রাউন্ড' করার বা উড়ান স্থগিত রাখার নির্দেশ দেয়। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয় এবং আমেরিকা সহ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন।

এফএএ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান সাময়িকভাবে বাতিল করা হয়। যে বিমানগুলি তখনও রানওয়ে ছাড়েনি, সেগুলির উড়ানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে যে বিমানগুলি ইতিমধ্যেই আকাশে উড়ে গিয়েছিল, সেগুলিকে গন্তব্যে পৌঁছনোর অনুমতি দেওয়া হয়। প্রায় চার ঘণ্টা দেশজুড়ে বিমান চলাচল সম্পূর্ণ স্তব্ধ রাখার পর পরিস্থিতি স্বাভাবিক হলে এফএএ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) আমেরিকায় বিমান ছিনতাই করে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর শেষবার দেশজুড়ে বিমান চলাচলে এমন সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছিল হোয়াইট হাউস। এরপর ২০২৩ সালের ১১ জানুয়ারি এফএএ-র 'নোটাম' (নোটিস টু এয়ার মিশনস) কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে সাময়িকভাবে অভ্যন্তরীণ বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তবে দেশ ছেড়ে বাইরে যাওয়ার সমস্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান একযোগে বন্ধ করে দেওয়ার ঘটনা ২০০১ সালের পর এই প্রথম ঘটল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হলেও, ফ্লাইটের সময়সূচি এলোমেলো হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

 




Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha