স্যন্দন ডিজিটাল ডেস্ক ৬ অক্টোবর : এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে খবর করতে যাওয়া তিন মহিলা সাংবাদিক দিল্লি পুলিশের কয়েক জন আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। অভিযুক্তদের অন্যতম দিল্লি পুলিশের (Delhi Police) সহকারী কমিশনার (এসিপি) বিবেক ভগৎ। শেষ পর্যন্ত বিবেতকের পদোন্নতি স্থগিত রাখল দিল্লির বিজেপি সরকার।
সোমবার দু’টি বিজ্ঞপ্তি জারি করে দিল্লি পুলিশ। প্রথমটিতে জানানো হয়, পদোন্নতি পাচ্ছেন বিবেক ভগৎ। তিনি এবার অতিরিক্ত ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এইসঙ্গে আর আরও ১১ জনের পদন্নোতি হয়। একইদিনে সংশোধিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি ১১ জনের পদোন্নতি হচ্ছে। কিন্তু বিবেকের পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। আরও জানানো হয়, তাঁর বিরুদ্ধে হেনস্তার তদন্ত চলায় তিনি নিজেই নতুন দায়িত্ব নিতে চাননি। সেই জন্যই বিজ্ঞাপন সংশোধন করা হয়েছে।
এইসঙ্গে দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবেক-সহ ১২ জনের পদোন্নতি সংক্রান্ত সিদ্ধান্ত যৌন হেনস্থার অভিযোগ ওঠার অনেক আগেই নেওয়া হয়েছিল। বলা বাহুল্য, উলটো সুরে কথা বলছেন বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, বিক্ষোভকারীদের উপর খড়্গহস্ত হওয়ার পুরস্কার দেওয়া হয়েছে বিবেক ভগৎকে। ড্যামেজ কন্ট্রোল বিজ্ঞাপন সংশোধন করা হয়েছে। বিরোধী দল, সংগঠন এবং সাংবাদিকদের একাংশ বিবেকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে অনড় থাকলেও এখনও তেমন কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান