বাড়িজাতীয়পড়ুয়াদের বিক্ষোভে ‘হুমকি’, দিল্লি বিশ্ববিদ্যালয়কে নিশানা রাহুলের

পড়ুয়াদের বিক্ষোভে ‘হুমকি’, দিল্লি বিশ্ববিদ্যালয়কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সতর্কবার্তার তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পড়ুয়া ও শিক্ষকদের উদ্দেশে জারি করা বার্তাকে ‘হুমকি’ বলে কটাক্ষ করেছেন তিনি।

শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে এক্স-এ পোস্ট করে বলা হয়, যন্তর-মন্তরে কোনও বেআইনি জমায়েত বা বিক্ষোভে অংশ নিলে আইনি পদক্ষেপ করা হতে পারে। এই ধরনের কর্মসূচি পড়ুয়াদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ পেশাগত সুযোগের উপর প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করা হয়। পড়ুয়াদের যন্তর-মন্তর থেকে দূরে থাকার পাশাপাশি আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত করতে ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও সতর্ক করে বিশ্ববিদ্যালয়।

এই পোস্টের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী লেখেন, “গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য পড়ুয়াদের হুমকি দেওয়ার সাহস কী করে হয়?”

তিনি আরও লেখেন, “সময় এলে আপনাদেরই জবাবদিহি করতে হবে—এ কথা মনে রাখবেন।”

উল্লেখ্য, নিট-ইউজি পেপার লিকের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। বিক্ষোভকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য