বাড়িজাতীয়প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের অবস্থান, মোদী ও শাহের পদত্যাগ দাবি খাড়গে-র

প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের অবস্থান, মোদী ও শাহের পদত্যাগ দাবি খাড়গে-র

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে ধর্নায় বসলো কংগ্রেস। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিও জানানো হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ধর্নায় বসেছেন কংগ্রেস নেতা-কর্মীরা। আছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও।

মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার এক্স মাধ্যমে জানান, কংগ্রেস পড়ুয়াদের অধিকার ও তাদের ন্যায্য দাবির পাশে আছে। আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে ধর্নায় বসেছি। এই কাপুরুষ স্বৈরাচারী সরকারকে লাঠিচার্জ ও বলপ্রয়োগের জন্য জবাবদিহি করতে হবে। মোদী-শাহ আমাদের যুবকদের প্রতি অপরাধী; তাদের পদত্যাগ করতে হবে।

রাহুল গান্ধীর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে এক্স মাধ্যমে জানান, গতকাল তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার বিষয়ে জবাব চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের দিকে মিছিল করেছি। সরকার কোনও দায়ভার নিতে চায় না এবং এ বিষয়ে সংসদে কোনও আলোচনাও করতে চায় না। ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

খাড়গে এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা চেয়েছিলাম এই বিষয়টি নিয়ে আলোচনা হোক, যার পরে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দেবেন, কিন্তু সরকার উল্টো আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। প্রতিবাদী ছাত্রদের ওপর লাঠিচার্জ কেন করা হলো, কেন তাদের মারধর করা হলো? এই বিষয়গুলো যদি সংসদেই আলোচনা করা না যায়, তাহলে আমরা এগুলো নিয়ে কোথায় কথা বলব? এই সরকার নিজেই নৈরাজ্য সৃষ্টি করছে, মানুষকে উসকানি দিচ্ছে যাতে তাদের ওপর লাঠিচার্জকে ন্যায্যতা দেওয়া যায়, তাদের মারধর করা যায়, ভয় দেখানো যায় এবং জেলে পাঠানো যায়। আমরা গতকালও এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তার উপর, আমাদের সদন থেকে বের হতেও দেওয়া হয়নি; আমাদের জেলের মতো ভেতরে আটকে রাখা হয়েছিল। দেশ এখন নৈরাজ্যের দিকে এগোচ্ছে, যা মোদী এবং অমিত শাহ নিয়ন্ত্রণ করতে চান না। আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য