বাড়িজাতীয়সাংসদ ভবন অভিযানে পুলিশি লাঠিচার্জের অভিযোগ, দিল্লি হাইকোর্টে দায়ের মামলা; শুনানি ২২...

সাংসদ ভবন অভিযানে পুলিশি লাঠিচার্জের অভিযোগ, দিল্লি হাইকোর্টে দায়ের মামলা; শুনানি ২২ জুলাই

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সোমবার দিল্লিতে সাংসদ ভবন অভিযানের সময় পুলিশি ‘অত্যাচার’-এর অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাটি দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চে উত্থাপন করা হয়। তবে মঙ্গলবারই শুনানি করতে রাজি হয়নি আদালত। এদিন আদালত সূত্রে জানা গেছে, আগামী ২২ জুলাই মামলাটির শুনানির নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রতিটি বিষয় নিয়ে এভাবে আদালতের দ্বারস্থ হওয়া ঠিক নয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে ২০ জুন থেকে যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। এর মধ্যে ২৮ জুন থেকে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করেন। প্রায় ২০ দিন অনশনের পর তাঁকে যন্তর মন্তর থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২০ জুলাই বিক্ষোভকারীরা সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই কর্মসূচিকে ঘিরে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভকারী ও দিল্লি পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই কর্মসূচির সময় বিভিন্ন জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর অত্যাচার চালায়। একাধিক স্থানে পড়ুয়াদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য