বাড়িজাতীয়প্রধানমন্ত্রীর পৌরহিত্যে এনডিএ সংসদীয় দলের বৈঠক, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর পৌরহিত্যে এনডিএ সংসদীয় দলের বৈঠক, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে এনডিএ সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এই বৈঠকের নাম দেওয়া হয় মঙ্গল মিলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের গ্রন্থাগার ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে আয়োজিত মঙ্গল মিলন বৈঠকে এনডিএ-এর সমস্ত সাংসদদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের কল্যাণই কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আশ্বাস দিয়ে বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিতে দেশের কৃষকদের কোনও ক্ষতি হবে না। পাশাপাশি নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, “নিট পরীক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনিয়মের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা গ্রহণ করেছে; ১৩ জনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে, ফলাফল ঘোষণায় কোনও বিলম্ব না করে সফলভাবে একটি পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রোধে গৃহীত কঠোর পদক্ষেপের রূপরেখাও তিনি তুলে ধরেন। তিনি দোষীদের শাস্তি প্রদান এবং সম্মিলিতভাবে একটি ত্রুটিহীন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর জোর দেন।” এছাড়াও তিনি বলেন, “চলমান বর্ষাকালীন অধিবেশনে এনডিএ একটি গঠনমূলক ভূমিকা পালন করবে। দেশের স্বার্থে উত্থাপিত বিল এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো পাস করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। আমরা বিরোধী দলগুলিকেও আহ্বান জানাই, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মতামত থাকলেও—দেশ, দেশের ভবিষ্যৎ এবং যুবসমাজের জন্য তারা যেন একসঙ্গে কাজ করেন।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য