বাড়িজাতীয়পরিবারের সম্মতি ছাড়া সোনমের কোনও চিকিৎসা নয়, জানিয়ে দিলেন ওয়াংচুকের স্ত্রী

পরিবারের সম্মতি ছাড়া সোনমের কোনও চিকিৎসা নয়, জানিয়ে দিলেন ওয়াংচুকের স্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): পরিবারের সম্মতি ছাড়া সোনমের কোনও চিকিৎসা করা যাবে না, জানিয়ে দিলেন ওয়াংচুকের স্ত্রী। শনিবার সোনম ওয়াংচুকের স্ত্রী জানিয়েছেন, পরিবারের সম্মতি ছাড়া তাঁর স্বামীর কোনও চিকিৎসা করা যাবে না।

উদ্ভাবক, শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো শনিবার বলেছেন, তাঁর ও পরিবারের এবং দীর্ঘদিনের চিকিৎসকদের সম্মতি ছাড়া তাঁর স্বামীকে কোনও চিকিৎসা দেওয়া উচিত নয়। দিল্লির যন্তর মন্তরে টানা ২০ দিনেরও বেশি সময় ধরে অনশনের পর সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

অনশনের ২১-তম দিনে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায় দিল্লি পুলিশ। শনিবার সকালে তাঁকে অনশন মঞ্চ থেকে সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে ভর্তি করায় পুলিশ। ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে কড়া বার্তা সমাজকর্মীর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন, অনশনরত সোনমকে কোনও কিছু যেন তাঁর অনুমতি ছাড়া দেওয়া না হয়। যেহেতু ওয়াংচুক অনশন চালিয়ে যেতে চান, সেহেতু না জানিয়ে তাঁর মুখে যেন কিছু না দেওয়া হয়। এমনকী না জানিয়ে তাঁর শরীরে কোনও ইঞ্জেকশন দিতেও নিষেধ করেছেন সমাজকর্মীর স্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য