Saturday, August 1, 2026
বাড়ি জাতীয় গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা, লাল সতর্কতা জারি আহমেদাবাদ-সহ ১৬ টি জেলায়

গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা, লাল সতর্কতা জারি আহমেদাবাদ-সহ ১৬ টি জেলায়

গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা, লাল সতর্কতা জারি আহমেদাবাদ-সহ ১৬ টি জেলায়

আহমেদাবাদ, আগস্ট (হি..): সক্রিয় বর্ষা পরিস্থিতির জেরে গুজরাটে আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আহমেদাবাদ-সহ রাজ্যের ১৬টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি সমস্ত জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর গুজরাট, মধ্য গুজরাট, কচ্ছ এবং উত্তর সৌরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লাল সতর্কতা জারি করা জেলাগুলির মধ্যে রয়েছে কচ্ছ, দেবভূমি দ্বারকা, জামনগর, মোরবি, সুরেন্দ্রনগর, আহমেদাবাদ, পাটান, মেহসানা, গান্ধীনগর, সাবরকাঁঠা, আরাবল্লি, মাহিসাগর, খেড়া, পঞ্চমহল, দাহোদ এবং ভাবনগর।

অন্যদিকে, রাজকোট, জুনাগড়, পোরবন্দর, গির সোমনাথ, আমরেলি, ভদোদরা, ছোটাউদয়পুর, ভরুচ, নর্মদা, সুরাট, তাপি, নবসারি, ডাং এবং ভালসাদ-সহ বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতরের নাওকাস্ট বুলেটিন প্রকাশের পর স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে উদ্ধারকারী দলগুলিকে।

প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হতে। পাশাপাশি বিদ্যুতের খুঁটি, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়া, বজ্রপাত জল জমার পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছে প্রশাসন।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha