Sunday, September 27, 2026
বাড়ি জাতীয় ‘জঙ্গিদের বিরুদ্ধে যে কোনও হামলার জন্য প্রস্তুত’, পাকিস্তানকে তুলোধোনা রাজনাথের

‘জঙ্গিদের বিরুদ্ধে যে কোনও হামলার জন্য প্রস্তুত’, পাকিস্তানকে তুলোধোনা রাজনাথের

‘জঙ্গিদের বিরুদ্ধে যে কোনও হামলার জন্য প্রস্তুত’, পাকিস্তানকে তুলোধোনা রাজনাথের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :  পাকিস্তান যদি নিজেদের না শোধরায় তবে কঠোর জবাব দিতে ভারত সর্বদা প্রস্তুত। এই ভাষাতেই সন্ত্রাসের দেশ পাকিস্তানকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ জানালেন, ‘ভারত জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপোষ করবে না। প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ ছড়াতে থাকে, তবে সেই সন্ত্রাসীদের মোকাবিলা করতেও প্রস্তুত থাকবে ভারত।’


এনডিটিভি-র ডিফেন্স সামিটে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, ভারত শান্তি চায়। যুদ্ধ কিংবা অন্য কোনও দেশের ভূখণ্ড চায় না। তবে ভারতের এই শান্তির আকাঙ্ক্ষাকে কেউ দুর্বলতা ভাবলে ভুল করবে। নীরবতা ও দুর্বলতার মধ্যে ফারাক রয়েছে। ভারত শান্তি চায় কিন্তু দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করে নয়। যতদিন প্রতিবেশী দেশ সন্ত্রাস ছড়াবে আমরাও সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোনও হামলার জন্য প্রস্তুত থাকব। সন্ত্রাসের আশ্রয়দাতা এবং গোটা বিশ্বকে এ কথা স্পষ্টভাবে জানাতে চাই আমরা।”


সরাসরি পাকিস্তানকে তোপ দেগে রাজনাথ আরও বলেন, “পাকিস্তান বছরের পর বছর ধরে জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দিয়ে আসছে। এবং তাঁরা ভারতের মাটিতে দফায় দফায় হামলা চালাচ্ছে।” এরপরই পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে ধরে রাজনাথ বলেন, ২০২৫ সালের ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা করে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। যার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক সন্ত্রাসের গড় ধ্বংস করে ভারত।


রাজনাথের কথায়, “ভারত আলোচনায় বিশ্বাস করে, কিন্তু যদি কোনও দেশ সন্ত্রাসবাদ ছড়ায়, তাহলে সেই আলোচনা সেখানেই শেষ হয়ে যাবে। ভারত সহযোগিতা চায়, কিন্তু জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha