Saturday, August 1, 2026
বাড়ি জাতীয় ওড়িশায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, বাড়ছে মহানদী নদীর জলস্তর

ওড়িশায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, বাড়ছে মহানদী নদীর জলস্তর

ওড়িশায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, বাড়ছে মহানদী নদীর জলস্তর

ভুবনেশ্বর, আগস্ট (হি..): ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক; রাজ্যের বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শতাধিক গ্রাম এখনও বিচ্ছিন্ন হয়ে আছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শনিবার সকালে ভদ্রক, বালেশ্বর, জাজপুর কেওনঝড়-সহ বন্যা কবলিত জেলাগুলি আকাশপথে পরিদর্শন করেন। এছাড়া তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে উদ্ধারকাজ, ত্রাণ পুনর্বাসন কার্যক্রমের বিষয়টিও পর্যালোচনা করেন।

হিরাকুদ জলাধারের জলস্তর বেড়ে ৬২৫.৪৭ ফুটে পৌঁছেছে এবং জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য এর ২২টি স্পিলওয়ে গেট খোলা রাখা হয়েছে। বৈতরণী, দেবী ভার্গবী নদীর জলস্তর ধীরে ধীরে কমলেও সালাণ্ডি কুশভদ্রা নদীর জলস্তর এখনও বাড়ছে। বন্যার জল বেশ কয়েকটি জেলার গ্রাম, রাস্তাঘাট কৃষিজমি প্লাবিত করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার ভদ্রক জেলার স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাসের প্রেক্ষিতে আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টার জন্য ২০টি জেলায় 'হলুদ সতর্কতা' জারি করেছে। এছাড়া চলতি মাসের তারিখ পর্যন্ত ওড়িশাজুড়ে নতুন করে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর, যার ফলে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha