Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে উড়ান ক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এনডিএ সরকারের আমলে বিমান পরিষেবা দ্রুত প্রসারিত হয়েছে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি কেবল একটি বিমানবন্দর নয়, বরং দেশের যুবকদের ভবিষ্যৎকে নতুন গতি দেওয়ার প্রচেষ্টা। বিকশিত ভারতের অঙ্গীকারের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে| উত্তর প্রদেশ এখন দেশের সেই রাজ্যগুলির অন্যতম, যেখানে সর্বাধিক সংখ্যক আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন উভয়ই করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি| জনগণের উদ্দেশে এটি উৎসর্গ করেন তিনি| বলেন, এই বিমানবন্দরটি পশ্চিম উত্তর প্রদেশের উন্নয়নের এক নতুন চালিকাশক্তি হয়ে উঠবে, যা আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, মেরঠ এবং বুলন্দশহর-সহ সমগ্র অঞ্চল উপকৃত হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha