Saturday, August 8, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আমেরিকার ৬ যুদ্ধজাহাজে ইরানের হামলার দাবি, ৩ ডুবে, ৩টিতে আগুন

আমেরিকার ৬ যুদ্ধজাহাজে ইরানের হামলার দাবি, ৩ ডুবে, ৩টিতে আগুন

আমেরিকার ৬ যুদ্ধজাহাজে ইরানের হামলার দাবি, ৩ ডুবে, ৩টিতে আগুন

তেহরান, ২৮ মার্চ (হি.স.) : ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকার ছ’টি সামরিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার গভীর রাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি)-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি-সঙ্গে যুক্ত সংবাদসংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানি নৌবাহিনী আল-শুভাইক বন্দর ও দুবাই উপকূল সংলগ্ন এলাকায় আমেরিকা-ইজরায়েল জোটের সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে নির্ভুল হামলা চালায় বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ‘কদর ৩৮০’ ক্রুজ মিসাইল ব্যবহার করে এই হামলা চালানো হয়। আল-শুভাইক বন্দরে থাকা আমেরিকার ছ’টি ল্যান্ডিং ক্রাফ্ট ইউটিলিটি (এলসিইউ) জাহাজকে লক্ষ্য করা হয়। এর মধ্যে তিনটি জাহাজ ডুবে গেছে এবং বাকি তিনটিতে আগুন লেগেছে বলে দাবি।

এছাড়াও দুবাই উপকূল ও একটি হোটেলে অবস্থানরত মার্কিন ড্রোন ইউনিটকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

তবে এই দাবির বিষয়ে এখনও মার্কিন বা অন্য কোনও স্বাধীন সূত্রের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে ঘটনাটির সত্যতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha