Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় দেশে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল, আরও তেল-গ্যাসবাহী জাহাজ আসছে, সর্বদলীয় বৈঠকে দাবি কেন্দ্রের

দেশে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল, আরও তেল-গ্যাসবাহী জাহাজ আসছে, সর্বদলীয় বৈঠকে দাবি কেন্দ্রের

দেশে জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল, আরও তেল-গ্যাসবাহী জাহাজ আসছে, সর্বদলীয় বৈঠকে দাবি কেন্দ্রের

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৫মার্চ : ভারতের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল। যুদ্ধের আবহে হরমুজ ডিঙিয়ে ভারত অভিমুখে রওনা দিয়েছে একাধিক গ্যাস ও তেলবাহী জাহাজ। বুধবার এক ঘণ্টা ৪৫ মিনিটের সর্বদলীয় বৈঠকে নিশ্চিত করল কেন্দ্র। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, বৈঠকে সব দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সংকটের সময়ে সবরকম ভাবে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে। ইরান, ইজরায়েল ও আমেরিকার চলমান সংঘাত, ভারতের উপর তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমস্ত দলের প্রতিনিধিরাই।

কিরেন রিজিজু বলেন, “বিরোধী দলের সব নেতারা বলেছেন যে এই সংকটকালে সরকারপরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্তই নিক, যে পদক্ষেপই গ্রহণ করুক, সকলেই ঐক্যবদ্ধভাবে সমর্থন করবেন।” সরকারের তরফে যুদ্ধ পরিস্থিতি, ভারতের অবস্থান, জ্বালানি পরিস্থিতি তথ্য-সহ বিস্তারিত জানানো হয় বিরোধী দলের নেতাদের। সূত্রের খবর, বৈঠকে সরকার পক্ষ জানিয়েছে, জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশের জ্বালানির চাহিদা মেটানো হচ্ছে। নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই জ্বালানি আমদানির জন্য অগ্রিম বুকিং করছে। এর জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী দিয়ে এলপিজি আসা বিরোধী দলগুলির উদ্বেগের জবাবে সরকার বলেছে, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে চারটি জাহাজ বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। সরকার জোর দিয়ে বলেছে, কোনও ঘাটতি নেই। পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha