Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় ছত্তিশগড়ে বার্ড ফ্লু–র আতঙ্ক! রহস্যজনকভাবে মৃত্যু বহু মুরগির

ছত্তিশগড়ে বার্ড ফ্লু–র আতঙ্ক! রহস্যজনকভাবে মৃত্যু বহু মুরগির

ছত্তিশগড়ে বার্ড ফ্লু–র আতঙ্ক! রহস্যজনকভাবে মৃত্যু বহু মুরগির

রায়পুর, ২৫ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সাড়ে চার হাজারেরও বেশি মুরগির মৃত্যু হয়েছে। বিলাসপুর জেলার কোনি এলাকায় রাজ্য সরকারের অধীনে থাকা একটি পোলট্রি ফার্মে বার্ড ফ্লু ছড়িয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ভেটেরিনারি ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর ডক্টর জিএস তানোয়ার জানান, ১৯ মার্চ থেকে ২৪ মার্চের মধ্যে ওই ফার্মের সাড়ে চার হাজারেরও বেশি মুরগি মারা গিয়েছে।

মৃত মুরগিদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ভোপাল ও পুনের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষার পরেই জানা যাবে ফার্মের মুরগিদের অ্যাভিয়ান ফ্লু হয়েছিল কি না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই ফার্মের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব পোলট্রি ফার্মকে সংক্রামিত জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সব ফার্মকে পর্যবেক্ষণ জোন ঘোষণা করা হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha