Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় রেল ১,০০০-এর বেশি নতুন ট্রেন ও হাজার হাজার কোচ চালু করেছে : রেলমন্ত্রী

রেল ১,০০০-এর বেশি নতুন ট্রেন ও হাজার হাজার কোচ চালু করেছে : রেলমন্ত্রী

রেল ১,০০০-এর বেশি নতুন ট্রেন ও হাজার হাজার কোচ চালু করেছে : রেলমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): কোভিড-পরবর্তী সময়ে সারা দেশে প্রায় ১,০২৪টি নতুন ট্রেন চালু করা হয়েছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন। বুধবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে অশ্বিনী বৈষ্ণব বলেন, এর পাশাপাশি বিদ্যমান ট্রেনগুলিতে ৪,৬৫১টি নতুন কোচও যুক্ত করা হয়েছে। তিনি বলেন, রেল হলো দরিদ্র ও মধ্যবিত্তদের পরিবহন ব্যবস্থা এবং সরকার তাদের জন্য মসৃণ ও সাশ্রয়ী পরিবহন পরিষেবা প্রদানে মনোনিবেশ করছে। মন্ত্রী বলেন যে, ট্রেনের মোট আসনের ৭৮ শতাংশই সাধারণ এবং স্লিপার বিভাগের।

অশ্বিনী বৈষ্ণব জানান, প্রকৃত ব্যবহারকারীদের জন্য নির্বিঘ্ন টিকিট বুকিং নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ বেশ কিছু জালিয়াতি-বিরোধী ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন যে, তিন কোটিরও বেশি ভুয়ো আইআরসিটিসি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। রেলের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তার উপর জোরালো মনোযোগ দেওয়ার ফলে ট্রেন দুর্ঘটনা ৯০ শতাংশ কমে গেছে। শ্রী বৈষ্ণব জানান যে, নিরাপত্তার জন্য এক লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha