স্যন্দন ডিজিটাল ২৩ ফেব্রুয়ারি:- ২০২৫ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশের অন্তরবর্তী সরকার বন্ধ করে দিয়ে ছিল আগরতলা স্থিত বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভিসার জন্য আবেদনপত্র জমা করার প্রক্রিয়া ।
বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর পুনরায় ২৩ ফেব্রুয়ারি থেকে চালু হল ভিসার জন্য আবেদনপত্র জমা করার প্রক্রিয়া।
ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে বলে কূটনৈতিক মহল সূত্রে খবর । সোমবার ভিসা পাওয়ার জন্য দুপুরের মধ্যেই প্রায় আড়াইশো জন সাধারণ মানুষ আবেদনপত্র জমা করেছেন বলে হাইকমিশন সুত্রে খবর ।

