বাড়িজাতীয়মোদির সভায় লালুর দলের দুই বিধায়ক! ভোটমুখি বিহারে রক্তচাপ বাড়ছে তেজস্বীর?

মোদির সভায় লালুর দলের দুই বিধায়ক! ভোটমুখি বিহারে রক্তচাপ বাড়ছে তেজস্বীর?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ অগস্ট : বিহারের গয়ায় একাধিক ইস্যুতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে মোদির পাশে দেখা গেল আরজেডি-র দুই নেতকে। ভোটমুখী বিহারে মোদির পাশে লালুপ্রসাদ যাদবের দলের দুই বিধায়কের উপস্থিতি নিশ্চিতভাবে তেজস্বীর উপর চাপ বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শুক্রবার মোদির পাশে দেখা গিয়েছে নওদার বিধায়ক বিভা দেবি এবং রাজৌলির বিধায়ক প্রকাশ বীরকে। বিভা দেবি স্বামী আরজেডি-র বিধায়ক রাজ বল্লভ। যদিও সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে বিজেপি। তাদের দাবি সরকারি অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

ভোটমুখী বিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একই সঙ্গে নয়া সংশোধনী সংবিধান বিল নিয়েও দিলেন বার্তা। নরেন্দ্র মোদি বলেন, “দেশে বাড়তে থাকা অনুপ্রবেশকারীদের সংখ্যা যথেষ্ট উদ্বেগের। সীমান্তবর্তী এলাকাগুলিতে দ্রুত জনবিন্যাসের দ্রুত বদল ঘটছে।” প্রধানমন্ত্রীর কথায়, দেশের ভবিষ্যৎ কখনই অনুপ্রবেশকারীদের উপর নিয়ন্ত্রিত হতে পারে না। ফলে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করা হবে বলেও এদিন হুঙ্কার মোদির।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য